মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম : চট্টগ্রামে চিত্রনায়ক সালমান শাহ’র মা নীলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।
আগামী ৩০ অক্টোবর মামলার শুনানি দিন বাদি-বিবাদী দু’পক্ষকেই আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের যুগ্ম জেলা, ২য় আদালতে সালমান শাহ’র সাবেক স্ত্রী সামিরার মা লতিফা হক লিও মামলাটি দায়ের করেন।
মামলায় মানহানি বাবদ ৫ কোটি ও ব্যবসায়িক ক্ষতি বাবদ আরও ৫ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করা হয়। মামলা নম্বর ১২/২০১৭। মানহানি এই মামলায় শাহ’র মা ছাড়াও সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী ইভান ও সালমানের মামা আলমগীর কুমকুমকে আসামি করা হয়েছে।
মানহানির এ মামলা প্রসঙ্গে সামিরার মা লতিফা হক গণমাধ্যমকে বলেন, ‘নীলা চৌধুরী ও তার পরিবার নানাভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার পরিবারের সম্মানহানি হচ্ছে। আমার ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে মামলাটি করতে হলো।

0 Comments