Advertisement

চট্টগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পেকুয়ার ১ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পেকুয়ার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মাহমুদুল¬াহ প্রকাশ মদু (৩২)। সে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বহদ্দার পাড়ার মৃত মমতাজ আহমদের পুত্র। জানা যায়, মাহমুদুল¬াহ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ব্যবসা করে আসছিল। গত বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বাসা থেকে বের হয়ে মুরাদপুর এলাকায় পৌঁছলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। এসময় ওই এলাকা থেকে স্থানীয় পথচারীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে চিকিৎসকরা জানিয়েছে, তাকে অধিক নেশাযুক্ত কিছু খাইয়ে দিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। দীর্ঘসময় ধরে চিকিৎসা বিহীন পড়ে থাকায় তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাকে ময়না তদন্ত শেষে মগনামার নিজ গ্রামে দাফন করা হয়েছে।

Post a Comment

0 Comments