Advertisement

বিপাকে পানসেবীরা

সুপারি এবং পানের মূল্য সর্বকালের রেকর্ড ভঙ্গ করায় বিপাকে পড়েছেন পান সেবীরা। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি পণ ( ১পণ=৮০টি) ভেজা সুপারির মূল্য সাইজ অনুযায়ী ৪শ থেকে ৫শ টাকা, ৮০টি কাঁচা সুপারির মূল্য সাড়ে ৩শ থেকে সাড়ে ৪শ এবং প্রতি কেজি শুকনো সুপারির বিক্রি হচ্ছে ৪শ থেকে ৫শ টাকা দরে। অপরদিকে, সাইজ ভেদে প্রতি বিরা (১৬০) পান বিক্রি হচ্ছে সর্বনি ৬০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকা দরে। পান সুপারির এ অগ্নিমূল্যের কারনে যারা রীতিমত পান খান এ সংবাদে তারা যার পর নাই হতাশার অতল গহব্বরে নিমজ্জিত শুধু পানসেবীরাই নন
 পান বিক্রেতারাও জানালেন তাদের হতাশার কথা। বাজারের পানের দোকানী জানান, তিনি দীর্ঘ ২০/২২ বছর ধরে একই জায়গায় বসে পান বিক্রি করে আসছেন। আগে  ২টাকা দিয়ে ১ খিলি পান বিক্রি করলে যেখানে ১টাকার বেশী লাভ হত সেখানে বর্তমানে প্রতি খিলি পান ৩ টাকাদরে পান  বিক্রি করার পরও তার লস্ হচ্ছে। কারণ হিসেবে তিনিও ওই একই কথাই জানালেন অর্থাৎ জর্দ্দাসহ পান ও সুপারির মুল্যের  উর্ধ্বগতির কথা। সুপারির রাজ্যের যদি হয় এই অবস্থা তাহলে পান সেবীরা বিপাকে না পড়ে আর কারা বিপাকে পড়বেন ? উল্লেখ্য ,কক্সবাজারের ঈদগাঁওতে  রেকর্ড পরিমান সুপারি উৎপন্ন হয়। প্রতি বছর এলাকার চাহিদা মিটিয়ে উদ্ধৃত্ত সুপারি পার্শ্ববর্তী জেলা ও উপজেলাসমুহে বিক্রি করে  চাষীরা প্রচুর টাকা আয় করেন। তাই সুপারী বিক্রেতা মুখে আতœ তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে জানালেন পানসেবীরা বিপাকে পড়লেও এ বছর সুপারি বিক্রি করে তিনি যথেষ্ট লাভবান হয়েছেন এবং লাভের টাকায় তিনি ইতোমধ্যেই বাড়ি  সংস্কারের কাজে হাত দিয়েছেন।

Post a Comment

0 Comments