নয়ন কক্কস নিউজ
কক্সবাজার শহরের পূর্ব মাছবাজার রাখাইন পাড়ার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মানু রাখাইনকে (৫০) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকালে অভিযান চালানো হয়।
এসময় তার কাছ থেকে ৪০টি ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে অবৈধ মাদকদ্রব্য বিক্রি ও
সেবনের অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএম জহিরুল ইসলাম হায়াত। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ধনঞ্জর চন্দ্র দেবনাথসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

0 Comments