এম বশির উলস্নাহ: মহেশখালী ॥
জেলার অন্যতম সন্ত্রাস কবলিত এলাকা
মহেশখালী উপজেলার কালারমারছড়া আপন পিতা-পুত্রকে রাতের আধারে জবাই করেছে
সন্ত্রাসীরা। গত ১৬ ফেব্রম্নয়ারী দিবাগত রাত ২টায় উপজেলার কালারমারছড়া
ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়,
মহেশখালী উপজেলা নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রম্নপ
কালারমারছড়া ও হোয়ানক এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। আগামী ১ মার্চকে টার্গেট
করে দূর্ধর্ষ সন্ত্রাসীরা আবারো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে নির্বাচনে তাদের পচন্দের প্রার্থীকে
জয়যুক্ত করতে ইতোমধ্যে ৩টি সন্ত্রাসী গ্রম্নপ তাদের হয়ে কাজ করছে। হোয়ানক
এলাকার খলিল বাহিনীর বেশ কয়েকজন ক্যাডার ওর্ যাবের সোর্স পরিচয় দান কারী
শিবির ক্যাডার মৌঃ হাবিব উলস্নাহ সহ ২০ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী
রিতিমত এলাকায় আধিপ্যাত্যর বিস্ত্মার করে চলছে।
গতকাল দিবাগত রাতে বহিরাগত সন্ত্রাসী সহ
বেশ কিছু অস্ত্রধারী লোক কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকার আবুল
হাসেমের বাড়িতে হানা দেয়। এসময় তার পুত্র মুজিব উলস্নাহ বাদলকে দারালো দা,
দিয়ে জবাই করে এতে বাধা দিলে তার পিতা আবুল হাসেম কে ও হাতে পায়ে গুরম্নতর
জখম করে পরে জবাই করে গুরম্নতর আহত করে সন্ত্রাসীরা। আহতদের উদ্ধার করে
প্রথমে চকরিয়া পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে বলে
সুত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে কালারমারছড়া পুলিশ ফাড়ির আইসি সেলিম
চৌধুরী বলেন, গভীর রাত হওয়ার কারনে সন্ত্রাসীদের গ্রেফতার করা সম্বব হয়নি,
তবে তাদের ধরতে অভিযান চলছে। এদিকে সকাল ১০ টায় মহেশখালী থানার দতন্ত্ম ওসি
কবির হোসেন ও এস আই আওয়াল ঘটনাস্থল পরির্দশন করেছেন। দোষিদের বিরম্নদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে জানান। এদিকে এঘটনায় এলাকায় থমতমে অবস্থা
বিরাজ করছে পুলিশ মোতায়েন রয়েছে ঝুকিপূর্ন স্থানে। পুলিশ তড়িৎ ব্যবস্থা
গ্রহন না করলে আরো বড় ধরনের সংঘাত সৃষ্টি হবে বলে স্থানীয়দের অভিমত।
