Advertisement

এপ্রিলে তৃতীয় সন্তানকে স্বাগত জানাবেন কেট-উইলিয়াম

লিহান লিমা: সৌন্দর্যের রাজকুমারী প্রিন্সেস ডায়নার তৃতীয় নাতী/নাতনী’র আগমনী বার্তার কথা কিংসটন প্যালেসের টুইটারে জানিয়েছেন ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।
মঙ্গলবার কিংসটন প্যালেসের টুইটার পোস্টে বলা হয়, ডিউক এবং ডাচেস আনন্দের সঙ্গে ২০১৮ সালের এপ্রিলে তাদের সন্তানকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের এই নতুন সদস্য চাচা প্রিন্স হ্যারিকে ষষ্ঠ স্থানে ঠেলে দিয়ে সিংহাসনের উত্তরাধিকারের দিক দিয়ে পঞ্চম স্থানে
অবস্থান করবেন।
এই খবর প্রকাশের পর কেট-উইলিয়াম দম্পতি এবং রাজপুত্র হ্যারি প্যাডিংটন স্টেশনের একটি চ্যারিটি ইভেন্টে যোগ দেন। এ সময় কেট প্যাডিংটন বিয়ারের সঙ্গে নাচেন। তার হালকা গোলাপি পোশাক, কালো বেল্ট ও ছোট চুলের স্টাইল সবার নজর কেড়েছিল।
তবে কেট এখনো ‘হাইপারমেসিস গ্র্যাভেডিরুম’ বা সকালের গর্ভকালীন জটিলতায় ভুগছেন। এর আগে সেপ্টেম্বরে উইলিয়াম বলেছিলেন , ‘আমাদের ক্যাথরিনকে প্রথমে একটু বিশ্রাম দেয়া উচিত এরপর আমরা এই আনন্দ উদযাপন করব। গর্ভকালীন অসুস্থতার কারণে তার রাতে ভাল ঘুম হচ্ছে না।’

উল্লেখ্য, নভেম্বরে কেট-উইলিয়ামের আনুষ্ঠানিক সফরে র্নওয়ে এবং সুইডেন যাওয়ার কথা আছে। তবে ডাচেসের অসুস্থতার কারণে এই সফরে দেরি হতে পারে। সূত্র: ডেইলি মেইল

Post a Comment

0 Comments