Advertisement

কক্সবাজার আসছেন শাহজাহান খান: সমন্বয় পরিষদের সমাবেশ আহবান

প্রেস বিজ্ঞপ্তি::
শ্রমিক-কর্মচারি-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্দ্যোগে বিশাল জঙ্গীবাদ বিরোধী সমাবেশ বৃহস্পতিবার বিকাল ৩টায় শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ-পরিবহণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ
শাহজাহান খান এমপি।
বক্তব্য রাখবেন স্থানীয় সকল সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী জেলার সকল শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা।
উক্ত সমাবেশ সফল করতে জেলার সকল সিবিএ ও শ্রমিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন জেলা শ্রমিক-কর্মচারি-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক চার-চার নির্বাচিত সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার এবং সদস্য সচিব শ্রমিক নেতা গিয়াস উদ্দিন আহমদ।

Post a Comment

0 Comments