Advertisement

ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী

ঢাকা:
ইন্দোনেশিয়ায় তিন দিনের সফর শেষে বুধবার (৮ মার্চ) বিকেলে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ৩টা ৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
ভিভিআইপি বিজি ০১৮৭ (আকাশপ্রদীপ) ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছায়।
ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনে অংশ নিতে জাকার্তা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Post a Comment

0 Comments