আবারো বিশ্বজয় করল স্পেন। তবে এ জয় রাউল, জাভি, ইনিয়েস্তা, ক্যাসিয়াসদের নয়। সুন্দরী প্রতিযোগিতায় স্পেনের বার্সোলোনার মিরেইয়া লালাগুনা রোয়ো বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন।
গোটা পৃথিবীর কয়েক হাজার বাছাই করা সুন্দরীকে পেছনে ফেলে ২০১৫ সালের বিশ্বসুন্দরী হলেন ২৩ বছর বয়সি এই স্প্যানিশ সুন্দরী। ৬৫তম বিশ্বসুন্দরী তিনি।
লন্ডনে শনিবার রোয়োর মাথায় বিশ্বসুন্দরীর গর্বের মুকুট পড়িয়ে দেন গত বছরের জয়ী দক্ষিণ আফ্রিকার রোলেনো স্ট্রস। ১৯৯২ সালে জন্মগ্রহণ করা রোয়ো এখন ফার্মেসি নিয়ে পড়াশোনা করছেন।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রুশ সুন্দরী সোফিয়া নিকিতচুক এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন মিস ইন্দোনেশিয়া মারিয়া হারাফান্তি।
১৯৫১ সালে থেকে লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসুন্দরী খেতাব জয়ীর মাথায় মুকুট তুলে দেওয়া হয়। ব্রিটিশ নাগরিক এরিক মরলেই এ প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা।

0 Comments