Advertisement

বক্স অফিসে ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মাস্তানি’

বলিউড বক্স অফিসের জন্য ক্রিসমাসের আগের শুক্রবার ছিল একটু অন্যরকম। বড় বাজেট ও তারকার দুই সিনেমা মুক্তি পেল একইদিনে। আর প্রত্যাশামাফিক সফলতা পেয়েছে ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মাস্তানি’। বলা বাহুল্য এগিয়ে আছে
শাহরুখ-কাজল জুটির কামব্যাক সিনেমাটি।
রোহিত শেঠির ‘দিলওয়ালে’ প্রথম দিনে ২১ কোটি ও দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি আয় করেছে। মোট আয় ৪১ কোটি রুপির সামান্য বেশি। অন্যদিকে সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’র মোট আয় ২৮.৩২ কোটি রুপি। প্রথমদিনে ১২.৮০ কোটি ও দ্বিতীয়দিনে ১৫.৫২ কোটি রুপি আয় করেছে ঐতিহাসিক কাহিনী নির্ভর চলচ্চিত্রটি।
দুটি সিনেমার বাজেট ১০০ কোটির বেশি। ‘বাজিরাও মাস্তানি’ ৩০৫০ পর্দায় মুক্তি পেয়েও পিছিয়ে আছে ২৭০০ পর্দায় মুক্তি পাওয়া প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে। অবশ্য কাস্টিং ও জনরা মিলে বাণিজ্য বিশ্লেষকরা সিনেমা দুটির মধ্যে প্রতিযোগিতা করতে নারাজ। তা সত্ত্বেও যুদ্ধংদেহী ভাব এড়ানো যাচ্ছে না। কারণ, বেশি পর্দা দখলে কৌশল অবলম্বন করেছে ‘বাজিরাও মাস্তানি’র পরিবেশনা প্রতিষ্ঠান।
প্রথম দুইদিনের আয়ে দেখা যাচ্ছে ‘দিলওয়ালে’ দ্বিতীয় দিনে খানিকটা পিছিয়ে গেছে। অন্যদিকে এগিয়ে এসেছে ‘বাজিরাও মাস্তানি’। প্রথমদিনের চেয়ে ৩ কোটি রুপি বেশি আয় করেছে দ্বিতীয় দিন। এ ছাড়া শাহরুখ-রোহিতের আগের সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’র তুলনায় ‘দিলওয়ালে’ নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে বেশি। আবার আন্তর্জাতিক বাজারে এগিয়ে আছে ‘দিলওয়ালে’।

Post a Comment

0 Comments