Advertisement

কক্সবাজারে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

কক্সবাজার জেলায় ৪ দিনব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। জেলার পাবলিক লাইব্রেরি মাঠে রোববারে  শিক্ষাবিদ গাজী সালাউদ্দিন এ মেলা উদ্বোধন করেন।
মেলার উদ্বোধন উপলক্ষে বিজয় মেলা উদযাপন পরিষদের উদ্যোগে শহরে বিজয় র‍্যালির আয়োজন করা হয়। বিজয়
র‍্যালিতে কক্সবাজারের প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষাবিদ গাজী সালাউদ্দিন বলেন, যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করার মাধ্যমে স্বাধীনতার চার দশক পর এসে বাংলাদেশ কলঙ্কমুক্ত হচ্ছে। দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত দেশের সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আহম্মদ হোসেন, আওয়ামীলীগ নেতা সিরাজুল মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানসহ অন্যরা।

Post a Comment

0 Comments