কক্সবাজার হাসপাতাল সংলগ্ন জেলা জামায়াতের অফিসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে একদল
দুর্বৃত্ত অতর্কিতভাবে গিয়ে অফিস সংলগ্ন মেচে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশ
পাশের বেশ কয়েকটি দোকানপাটও ভাঙচুর করেছে তারা।
প্রত্যক্ষদর্শী লোকজন ঘটনার কথা মুঠোফোনে সিবিএনকে জানিয়েছেন।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
তারা আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।

0 Comments