Advertisement

ববির ‘নীলিমা’ শেষ ‘মালটা’ শুরু

গত ১৬ নভেম্বর ইউরোপের দেশ মালটায় পৌঁছান চিত্রনায়িকা ববি। মালটায় পৌঁছানোর পর থেকেই টানা কাজ করছেন তিনি। প্রথমেই শুরু করেছেন ‘নীলিমা’ ছবির কাজ। যার শুটিং প্রায় শেষ। ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন র‌্যাম্প মডেল সাঞ্জু জন। এটি তার দ্বিতীয় ছবি। এর আগে ‘স্টোরি অব সামারা’ ছবিতে অভিনয় করেছেন এ নায়ক। রোমান্টিক গল্পের ছবিটিতে
বেশ কিছু বিদেশি অভিনয়শিল্পীও রয়েছেন।
এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই ‘মালটা’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন ববি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। এছাড়াও থাকছেন বলিউড অভিনেতা গুলশান গ্রোভার।
‘মালটা’য় শুটিং করা প্রসঙ্গে ববি বলেন, ‘এখানে আসার পর থেকেই টানা শুটিং করছি। ‘নীলিমা’র কাজ প্রায় শেষ। সামনে ‘মালটা’ কাজ শুরু করব। ছবিটিতে তিনটির ভাষায় সংলাপ থাকবে। এর মধ্যে ইংরেজিতে ৩০ শতাংশ, বাংলায় ৬০ শতাংশ এবং বাকি সংলাপ থাকবে মালটার স্থানীয় ভাষায়। মূলত মালটা অপরূপ সৌর্ন্দযের কারণেই শুটিং এর জন্য এ দেশকে বেছে নিয়েছেন পরিচালক। এর আগে কোন বাংলা ছবির শুটিং এদেশে হয়নি।’

উল্লেখ্য, ২০১০ সালে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘খোঁজ : দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ববির। পাঁচ বছরে তার অভিনীত অন্তত ১৫টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যার মধ্যে ‘রাজত্ব’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজাবাবু’ দর্শক প্রিয়তা লাভ করেছে।

Post a Comment

0 Comments