পরপর
দুইবার বিপিএল-এ উপস্থাপনা করে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছিলেন ভারতীয়
মডেল-অভিনেত্রী শিনা চৌহান। কিন্তু এবার শিনা নেই বিপিএলে। তবে নতুন চমক
হিসেবে ভারত থেকে ঢাকায় এসেছেন মিস ইন্ডিয়ার সেমি ফাইনালিস্ট পামেলা
ভাদুরী। এরই মধ্যে তিনি তার স্বভাবসুলভ হাসি আর সাবলীল উপস্থাপনা দিয়ে হৃদয়
কেড়েছেন দর্শকদের। উল্লেখ্য, স্টার স্পোর্টসের উপস্থাপক হিসেবে দীর্ঘদিন
কাজ করার অভিজ্ঞতা আছে পামেলার।
এদিকে, গত দুই আসরে বিপিএলের দেশীয়
উপস্থাপক হিসেবে দেখা গিয়েছিল নওশীন, নাবিলা এবং মুনমুনকে। অথচ এবার এই
তিনজনের একজনও নেই। এবার তাদের স্থানে কাজ করছেন লাক্স সুন্দরী মডেল
অভিনেত্রী আমব্রিন।
জানা গেছে, সব কিছু বিবেচনা করে দেশের
উপস্থাপক-মডেল-অভিনেত্রীদের মধ্যে এবার আমব্রিনকেই সবচেয়ে যোগ্য মনে করেছে
চ্যানেল নাইন ও বিপিএল কর্তারা।
এদিকে, পামেলা সম্পর্কে জানা যায়, তিনি টেলিভিশনে উপস্থাপনার আগে অভিনয় করেছেন বলিউড ও বাংলা ভাষার ছবিতে।
‘কাহানি’, ‘টান’ ছবিতে তাকে দেখা গেছে।
তার উত্থান মূলত মিস ইন্ডিয়া প্রতিযোগিতার মাধ্যমে। ২০০৬ সালের এ
প্রতিযোগিতায় তিনি সেমি ফাইনালিস্ট ছিলেন। সূত্র: সময় টিভি

0 Comments