আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার সন্ত্রাসীদের দিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, "এতে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।"
বৃহস্পতিবার রাতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি এ কে এম আজিজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপি
চেয়ারপার্সনের সাথে দেখা করতে যায়। রাত ৮টার দিকে তারা বের হয়ে আসেন।
এ সময় অপেক্ষমাণ সাংবাদিকদের সাথে কথা বলেন ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম। এ সময় তিনি জানান, তাকে খালেদা জিয়া এসব কথা বলেছেন।
রফিকুল ইসলাম জানান, খালেদা জিয়া আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার কথা বলেছেন।
খালেদা জিয়া বলেন, "এই আন্দোলনের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, দেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের রাজনীতি নিশ্চিত করাই লক্ষ্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।"
বিএনপির চেয়ারপার্সন ড্যাব প্রতিনিধিদলকে তাদের কাছে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে ব্যাপারগুলো বুঝাতে বলেছেন।
পেপার স্প্রের কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছিল, সে অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন সুস্থ আছেন বলেও জানায় ড্যাব প্রতিনিধিদল।

0 Comments