Advertisement

সমাজসেবা কম্পিউার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি প্রযুক্তির ব্যবহার ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়

বার্তা পরিবেশক
ডিজিটাল বাংলাদেশ গঠনে ভিশন ২০২১ বাস্তবায়নে সরকারের পাশাপাশি জনগণকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এতেই সত্যিকারের একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার
স্বপ্ন বাস্তবায়ন হবে। তথ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষার প্রসারের পাশাপাশি দেশের ইউনিয়ন পর্যায়ে চালু করেছে তথ্য সেবা কেন্দ্র। তথ্য প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই আইসিটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার। বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া কোন জাতির উন্নয়ন সঠিক ভাবে করা সম্ভব নয়। তাই প্রতিটি ক্ষেত্রে এর ব্যাপকতা বাড়ছে। এজন্য বিশ্বের উন্নত দেশের মত আমাদেরকেও তথ্য প্রযুক্তিকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে হবে। ১৬ মার্চ শুক্রবার সকাল ১০টায় শহর সমাজসেবা কার্যালয়ে আইসিটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের শর্ট কোর্সের ৯ম তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,আইসিটি সেন্টারের কোর্স কো-অর্ডিনেটর ইঞ্জিঃ কানন পাল, বিশিষ্ট সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, অধ্যাপক আনোয়ারুল হক ও সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী ।
এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী উদ্বোধনী অনুষ্ঠান শেষে করে বেলা ১১টায় পৌর প্রিপ্যার‌্যাটারী উচ্চ বিদ্যালয়ে সমাজসেবা আইসিটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের বেসিক কোর্সের প্রশিক্ষনার্থীদের নিয়ে জব্স এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট বিষয়ক ক্লাস নেন।
এ সময় উপস্থিত ছিলেন, কম্পিউটার প্রশিক্ষক পিন্টু দত্ত, সিনিয়র সহকারী প্রশিক্ষক সুজয় কান্তি পাল রুবেল, সহকারী কম্পিউটার প্রশিক্ষক চম্পক বড়–য়া, রানা ভট্টাচার্য্য, আবু সুফিয়ান সোহেল, সাখাওয়াত হোসাইন, আকাশ মল্লিক, শাহাব উদ্দিন সহ শতাধিক কম্পিউটার প্রশিক্ষণার্থী।

Post a Comment

0 Comments