ক্রীড়া প্রতিবেদক
ভারতের বাঙালি বোলার অশোক দিন্দার বলটি যখন সপাটে সীমানা পার করলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তখনই উৎকণ্ঠা ভেঙে জেগে উঠল মিরপুর স্টেডিয়ামের গ্যালারি, আর
ততক্ষণে সারাদেশের ন্যায় কক্সবাজার শহরের অলিগলিতে বেরিয়ে পড়ে মিছিল, যার স্লোগান ‘বাংলাদেশ-বাংলাদেশ’। থানা রোড়ের আশেপাশে, টেকপাড়া হলিডের মোড়, বাজারঘাটাসহ পুরো শহর জুড়ে শুরু হয় ক্রীড়া প্রেমীদের উল্লাস আর উল্লাস। এ যেন শুধু ভারতকে পরাজয়ের আনন্দ নয়, একটি অন্য রকম দেশাত্ববোধের লক্ষণ। শুক্রবার এশিয়া কাপে ভারতকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ, যা এই টুর্নামেন্টের ইতিহাসে টাইগারদের কাছে ভারতের প্রথম পরাজয়। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার অলিতে-গলিতে মিছিল নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়ে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। টিএসসিতে উল্লাসরত শিক্ষার্থী মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহু প্রতীক্ষিত জয় ছিল এটি। দিনটিকে সম্পূর্ণ আমাদের করে দিল ক্রিকেট দল।” মিরপুর স্টেডিয়ামের এই খেলায় ভারতের শচীন টেন্ডুলকার সেঞ্চুরি করে একদিনের ও টেস্ট খেলায় শত রানের শতক পূর্ণ করেন। তবে তার ব্যক্তিগত অর্জনের এই দিনে জয় ছিল বাংলাদেশের। মহাখালীর টিভি গেইট এলাকার বাসিন্দা শহীদ মোহাম্মদ আদনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দল ভালো করলে সব সময়ই ভালো লাগে। আজ বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোয় আনন্দ বাধ মানছে না।” দলের বিজয়কে উদযাপন করতে মোহাম্মদপুরের বিজয় মিছিল করেছেন সে এলাকার ক্রিকেটভক্তরা। তারা ঢোল, তবলা, জাতীয় পতাকা নিয়েও নামেন। লালবাগসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকাতেও ছিল বিজয়ের বাঁধভাঙা আনন্দ। লালবাগ এলাকার বাসিন্দা আল হেলাল শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের বিজয় উদযাপন করছে এলাকার সর্বস্তরের মানুষ। আমরা সব সময় এভাবেই দলকে জিততে দেখতে চাই।” জয়ের পর অনেককে কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে ভিড় করতে দেখা যায়। বাংলাদেশ ক্রিকেট দল এই হোটেলেই থাকছে। ঢাকার বাইরের জেলাগুলো থেকেও মধ্যরাতে উল্লাসের খবর পাওয়া গেছে।

0 Comments