অর্পন বড়য়া, রামু :
রামুতে সড়ক দূর্ঘটনায় এক হতদরিদ্র ৪ সন্তানের জনক রিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ মার্চ রবিবার ভোর ৬ টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা
বাগান ষ্টেশন সংলগ্ন এ সড়ক দূর্ঘটনা সংগঠিত হয়। জানা যায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের খেঞ্চর ঘোনা এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে হতদরিদ্র রিক্সা চালক বাদসা মিয়া (৩৮)। সে প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে রিক্সা চালাতে বের হয়ে চা বাগান ষ্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অপেক্ষমান অবস্থায় কক্সবাজার অভিমুখী ট্রাক গাড়ি (যার নং- চট্টমেট্টো ট ১১-২৬৯৫) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে রামু থানার এস.আই মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে রামু থানায় নিয়ে আসেন। এদিকে দরিদ্র রিক্সা চালকের এ মর্মান্তিক মুত্যুতে তার পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments