Advertisement

উখিয়ায় এক মোস্তাকের জমজমাট হুন্ডি


উখিয়ার দুধর্ষ হুন্ডি সম্রাট মোস্তাক আহমদের হুন্ডি ব্যবসা জমে উঠেছে। দুবাই থেকে হুন্ডির টাকা পাঠিয়ে হুন্ডি ব্যবসায় রামরাজত্ব কায়েম করছে। হুন্ডির মাধ্যমে অবৈধ ভাবে
লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সম্প্রতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে। হুন্ডি সম্রাট মোস্তাক আহমদের ব্যাপারে গোয়েন্দা নজরদারী জরুরী প্রয়োজন বলে মন্তব্য করেছেন সচেতন মহল ।
জানা গেছে, উখিয়ার চাকবৈঠা এলাকার মকবুল আহমদের পুত্র মোস্তাক দীর্ঘদিন ধরে দুবাই থেকে হুন্ডি ব্যবসা করছে। দেশে তার একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। মুলত তারাই এ ব্যবসা পরিচালনা করছে। বিনিময়ে পাচ্ছে হুন্ডি ব্যবসায়ী মোস্তাকের কাছ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা।
অভিযোগ উঠেছে, চাকবৈঠা গ্রামের দুবাই প্রবাসী মোস্তাক একজন তুখোড় হুন্ডি ব্যবসায়ী। সে বিদেশে খেকে গঠন করা ছ’তারা গ্্রুফের মাধ্যমে তারই শ্যালক হেলাল ও কোটবাজার এলাকার ফজল করিম দিয়ে দেশে হুন্ডি ব্যবসা চালিয়ে আসছে। হেলাল ও ফজল প্রতিদিনই অসংখ্য হুন্ডির টাকা মানুষের ঘরে-ঘরে ও ব্যবসা প্রতিষ্টানে পৌছিয়ে দিচ্ছে। কোটবাজারে (ছাগলের দোকানে) উত্তরপার্শ্বে বসে এ হুন্ডি ব্যবসা ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করছে। বিনিময়ে নিচ্ছে মোটা অংকের একটি কমিশন। এ কমিশন বাণিজ্য করে দেশে অবৈধ উপায়ে কাড়ি-কাড়ি টাকা উপার্জন করছে। অথচ সরকার এক্ষেত্রে রাজস্ব বঞ্চিত হচ্ছে।
এদিকে প্রায় দেড় বছর আগে দুবাই প্রবাসী হুন্ডি ব্যবসায়ী মোস্তাক আহমদের পাঠানো বিপুল হুন্ডির টাকা তারই শ্যালক হেলাল ফজল করিমের কাছ থেকে লুটে নিয়েছিল বলে গুরুতর অভিযোগ রয়েছে।
অভিযোগে আরো জানা গেছে, সম্প্রতি দুবাই প্রবাসী হুন্ডি ব্যবসায়ী মোস্তাক আহমদ তার বিবাহ সম্পাদন ও হুন্ডির হিসেব-নিকাশ করাসহ দুটি কারণে দেশে আসে। দেশে এসে সে ঘূমধুম থেকে বিগত ২ মাস আগে বিয়ে করে। পাশাপাশি হুন্ডির টাকার হিসেব-নিকেশও করেন। পরে মোস্তাক আহমদ দুবাই চলে যায়।
এদিকে খবর পাওয়া গেছে, দেশে রেখে যাওয়া মোস্তাকের বিবাহিত স্ত্রী মোস্তাক বিদেশ যেতে না যেতে পর-পুরুষের সাথে অবৈধ সর্ম্পক স্থাপন করে বসে।
এলাকাবাসী বলেন, মোস্তাকের স্ত্রী’র গর্ভে যে সন্তান আসে তা কি বৈধ না অবৈধ। তা নিয়ে রীতিমতো সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে।
অপরদিকে মোস্তাকের স্ত্রী’র এ খবর ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে ও লোকমুখে জানাজানি হলে স্বয়ং মোস্তাকের পিতা-মাতা তারই স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করে।

Post a Comment

0 Comments