Advertisement

ঈদগাঁওতে শুরু হচ্ছে ভোটার হালনাগাদ

মো. রেজাউল করিম, ঈদগাঁও \
ঈদগাঁওতে সেপ্টেম্বর শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ
কার্যক্রম৷ উপলক্ষ্যে ৪নং ওয়ার্ড এলাকায় চালানো হচ্ছে নানা প্রচারণা৷ হালনাগাদ কার্যক্রম শুরুর খবরে এলাকাবাসীর মধ্যে উত্সবের আমেজ পরিলক্ষতি হলেও গতবারের অভিজ্ঞতা তাদেরকে চরম হতাশাগ্রস্ত করেছে৷ প্রাপ্ত তথ্যে জানা যায়, নির্বাচন কমিশন বাংলাদেশের উদ্যোগে দেশ ব্যাপী চলছে জাতীয় ভোটার তালিকা প্রণয়ন উপলক্ষ্যে তথ্য সংগ্রহের হালনাগাদ কার্যক্রম৷ ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় তথ্য সংগ্রহ ছবি নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে৷ বেশ কয়েক ধাপে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পরিচয়পত্র হালনাগাদের কার্যক্রম৷ উক্ত কার্যক্রম সফল করতে ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় তথা মেহেরঘোনা, চান্দেরঘোনা, সাতঘরিয়াপাড়া, লালশরি পাড়ায়৷ হালনাগাদের কার্যক্রম শুরুর খবরে স্থানীয়দের মধ্যে উত্সব মূখর পরিবেশ বিরাজ করলেও ২০১২সালে অনুষ্ঠিত হালনাগাদ ভোটার তালিকার কার্যক্রম নিয়ে তাদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা৷ এলাকাবাসীদের মতে, সময় যথারীতি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং ছবি তোলার কাজ যথারীতি সম্পন্ন করা হলেও এযাবত্ তারা হাতে পাননি ভোটার আইডি কার্ড৷ অথচ সে সময় ইউনিয়নের অনেক ওয়ার্ডে মাইকিং করে ভোটার আইডি কার্ড বিতরণ করা হলেও কেবল মাত্র ৪নং ওয়ার্ডের ভোটারদের আইডি কার্ড না পৌছায় তারা ভোটার আইডি কার্ড পাওয়া থেকে বঞ্চিত হন৷ পরে উপজেলা নির্বাচন অফিস সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে গত দুবছর ছুােছুটি করেও উক্ত ওয়ার্ডের কোন ভোটারই পর্যন্ত আইডি কার্ড হাতে পাননি৷ বঞ্চিত ভোটারদের আশংকা যে, এবারও কি ২০১২সালের অবস্থার সৃষ্টি হবে? সত্যি সত্যি কি এবার ওয়ার্ডবাসী হালনাগাদ ভোটার আইডি কার্ড হাতে পাবেন? এদিকে সময় মতো জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় বিপাকে পড়েছেন অনেক ভোটার৷ চাকুরী, পাসপোর্ট তৈরি, ভূমি রেজিষ্ট্রেশন প্রভৃতি ক্ষেত্রে আইডি কার্ড বাধ্যতামূলক হওয়ায় তাদেরকে পড়তে হয়েছে নানা ঝামেলায়৷ চান্দেরঘোনার ভূক্তভূগী নাজেম উদ্দিন জানান, আইডিকার্ড দেখাতে না পারায় পাসপোর্ট তৈরির সময় তাকে গোয়েন্দা পুলিশকে মোটা অংকের উত্কোচ দিতে হয়েছে৷ অপর ভূক্তভোগী সাতঘরিয়াপাড়ার আলী হোছাইন দুঃখ করে বলেন জমি রেজিষ্ট্রেশন করতে গিয়ে আইডি কার্ড দেখাতে না পারায় তাকে পোহাতে হয়েছে নানা ভোগান্তি৷ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী মন্তব্য জানতে তার মুঠোফোনে বার বার চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি৷

Post a Comment

0 Comments