Advertisement

শহরে স্বত:স্ফুত হরতাল পালিত

ইনানী রিপোর্ট:
ইসলামী ছাত্রসেনা ঘোষিত গতকালের অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে৷ হরতালের
সময় সকাল থেকে দুপুর পর্যন্ত দূরপ্লালার কোন বাস চলাচল করেনি৷ অন্ত:সড়কের চলাচলকারী টমটম, ইজিবাইক, রিক্সাও তেমন চোখে পড়েনি৷ গাড়ী না পেয়ে সাধারণ মানুষকে চরম দূর্ভোগে পড়তে হয়েছে৷ অফিস-আদালত খোলা থাকলেও পায়ে হেটে লোকজনকে অফিসে যেতে হয়েছে৷ তবে দুপুর না গড়াতেই শহরের সেই পুরনো চেহারা ফিরে আসে৷
পুলিশী সহায়তায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামী ফ্রন্ট ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা হরতালের মাঠে ছিল৷  সকালের দিকে /৩টা টমটম ভাঙচুর হলেও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছে৷ ভোর সকালে যে পরিমাণ উত্তেজনা নিয়ে নেতাকর্মীরা মাঠে নামেন তা শেষ পর্যন্ত দেখা যায়নি৷ সকাল সাড়ে দশটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও পিকেটারদের কোনঠাসা করে দেয়৷ এরপরও কিছু কর্মী মাঠে দেখা গেছে৷ তবে অন্যান্য রাজনৈতিক দলের ডাকা হরতালের চেয়ে গতকালের হরতাল ছিল অন্য রকম৷ হরতাল পালনে পুলিশ পিকেটারদের পূর্ণাঙ্গ সহায়তা করেছে৷ ৠাব-বিজিবি-পুলিশ টহলে থাকলেও ব্যারিকেট সরিয়ে তারা চলাচল করেছে৷ পিকেটারদের সাথে হরতালকারীদের কোন সংঘাত-সংঘর্ষ হয়নি৷
সকালের দিকে সিনিয়র কয়েকজন নেতা মাঠে দেখা গেলেও সাড়ে দশটার পর থেকে তাদের কারো দেখা মেলেনি৷ সময় সাধারণ কিছু ছাত্র পিচ্ছি ছেলেপেলেরা হরতাল পালন করেছে৷ সুযোগে অনেক টোকাইদেরও লাঠি সোঁঠা হাতে মাঠে দেখো গেছে৷ থানা রোড়ের সামনে পুলিশের সামনেই কয়েকজন টোকাই লাঠি-লাকড়ি হাতে রিক্সাওয়ালাকে তাড়া করলেও পুলিশ বাধা দেয়নি৷ টোকাইরাও প্রাণ ভরে পালন করেছে স্বাদের হরতাল! কারণে গতকালের হরতালটি ছিল ব্যতিক্রম৷
উল্লেখ্য, চ্যানেল আই ইসলামিক অনুষ্ঠারে উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ইসলামী ছাত্রসেনা গতকালের হরতালের ডাক দেয়৷

Post a Comment

0 Comments