Advertisement

ঈদগড় থেকে অপহৃতরা দু’দিনেও উদ্ধার হয়নি

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও \
রামুর ঈদগড় থেকে অপহৃতরা দিনেও উদ্ধার হয়নি৷ পুলিশ,
এলাকাবাসী জনপ্রতিনিধিরা অপহ্নরে সন্ধানে (৩১ আগষ্ট) সম্ভাব্য বিভিন্ন স্থানে যৌথ অভিযান অব্যাহত রেখেছেন৷
প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগড় করলিয়াশিয়া বনাঞ্চল এলাকায় পানের বরজে কাজ করতে গিয়ে অপহরণের শিকার হন জন৷ অপহৃতরা হচ্ছেন স্থানীয় মোহাম্মদ শরীফ পাড়ার আবদুল মাবুদের পুত্র আবদুল মজিদ (৫০) এবং কাটাজঙ্গল এলাকার মৃত আলী আকবরের পুত্র আমির হামজা (৪৯) স্থানীয় পারিবারিক সূত্র মতে, প্রতিদিনের ন্যায় তারা পানক্ষেতে কাজ করতে যান ৩০ আগষ্ট সকালে৷ সন্ধ্যা অবধি বাড়ী না ফেরায় সংশ্লিষ্টদের পরিবার খোঁজ খবর নেয়া শুরু করে৷ ঘটনার পরদিন (৩১ আগষ্ট) সকালে দুস্কৃতকারীরা মোবাইলে লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে বলে যে, এদের জীবিত পেতে চাইলে উক্ত টাকা যথাস্থানে পৌঁছে দিতে হবে৷ এদিকে অপহরণের ঘটনা স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ ক্যাম্পকে অবহিত করার পর ৩১ আগষ্ট সারাদিন যৌথ অভিযান অব্যাহত থাকে৷ যাতে স্থানীয় চেয়ারম্যান, এলাকাবাসী পুলিশ অংশ নেয়৷ তবে রাতে রিপোর্ট লিখা পর্যন্ত অপহৃতদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি৷ অপহৃত আবদুল মজিদের ছোট ভাই স্থানীয় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুচ্ছাফা এবং আমির হামজার ছেলে জাফর অপহরণের ঘটনা নিশ্চিত করেছেন৷ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো জানান, অভিযোগ পাওয়া মাত্র তিনি এলাকাবাসীকে নিয়ে অভিযানে নামেন৷ স্থানীয় আর.আর.এফ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস ছালাম জানান, অপহৃতদের উদ্ধার ঘটনার সাথে জড়িত দূস্কৃতকারীদের আটকের চেষ্টা চালছে৷

Post a Comment

0 Comments