Advertisement

পোকখালীতে পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও \
সদরের পোকখালীতে হত্যা ডাকাতিসহ একাধিক মামলার পলাতক
আসামীকে গ্রেফতার করেছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ৷ পোকখালী ইউনিয়নের মালমুড়াপাড়া নিবাসী ছৈয়দ মিয়ার ছেলে লূত্ফুর রহমান প্রকাশ লুতু (৩৫) কে গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগষ্ট বিকাল ৫টায় নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়৷ এসটি ৪২/০৪ এসটি ৫৪/২০০০ নম্বর মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলেও পুলিশের চোখ এড়িয়ে সে এতদিন বহাল তবিয়তে ছিল বলে জানা গেছে৷ অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আতিক উল্লাহ৷ এলাকাবাসী জানান, মালেশিয়ায় মানব পাচার চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে লিপ্ত ছিল আটক হওয়া লুতু৷ তার গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে৷

Post a Comment

0 Comments