চকরিয়ার পূর্বকোনাখালী সিকদার পাড়া গ্রামের হালিমা বেগম (১৫) েক একদল অপহরণকারীচক্র মাদরাসায় যাওয়ার পথে অপহরণ
করে নিয়ে গেলেও বিগত ২০দিনেও উদ্ধার হয়নি৷ এনিয়ে গত ২৭আগষ্ট অপহৃতার পিতা আনোয়ার হোসেন (৬৫) বাদী চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪জনকে আসামী করে সিআর মামলা নং ৭১৫/১৪ দায়ের করেন৷ আদালত অভিযোগটি আমালে চকরিয়া থানার ওসিকে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন৷ অভিযোগে জানাগেছে, হালিমা বেগম পেকুয়া আনওয়ারুল উলুম ইসলামীয়া আলিম মাদরাসার ১ম বর্ষের ছাত্রী৷ ভর্তি রেজিষ্টার অনুযায়ী তার জন্ম ১৯৯৯সনের ৬নভেম্বর৷ গত ১০আগষ্ট’১৪ইং প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার প েপূর্বকোনাখালীর মৃত জসিম উদ্দিনের পুত্র রুবেল (২০) এর নেতৃত্বে তার সহযোগি বশির আহমদের ছেলে রায়হান (২০), আবদুল হামিদের ছেলে মো: রুপন (২১) ও মৃত আবু বক্করের ছেলে ছরওয়ার (২২) সহ অজ্ঞাত আরো কয়েকজনকে নিয়ে প্রথমে মাদরাসা ছাত্রী হালিমাকে মাথায় আঘাতের পর অজ্ঞান করে চট্টগ্রাম-কক্সবাজারের অজানা স্থানে নিয়ে যায়৷ ফলে পরিবারের সদস্য সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করে কোথাও না পেয়ে আদালতে এ মামলাটি দায়ের করেন৷

0 Comments