Advertisement

কুড়িগ্রামের যুবক টেকনাফে উদ্ধার, দালাল আটক

স্টাফ রিপোর্টার, টেকনাফ \
 টেকনাফে দালালসহ এক মালয়েশিয়াগামীকে আটক করেছে বিজিবি৷
শনিবার (৩০ আগস্ট) সন্ধায় টেকনাফ বাস স্টেশনের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়৷ উদ্ধার যুবক হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুড়ুঙ্গামাড়ী থানার সামসুজ্জোহা আতার ছেলে মোঃ ওয়াকিবুল হাসানাত সজল (১৮) এঘটনায় আটক দালাল হচ্ছে টেকনাফ কচুবনিয়া গ্রামের মোঃ সালামত উল্লাহর ছেলে মোঃ মজিব উল্লাহ (১৯) জানা যায়, কুড়িগ্রামের ছেলে সজল চট্টগ্রামে চাকুরী করত৷ দালাল চক্র তাকে বিনা খরচে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফে নিয়ে আসে৷ পরে টেকনাফে আনার পর পরিবারের নিকট মুক্তিপন দাবী করে বিকাশে টাকা পাঠাতে নির্দেশ দেয় দালাল চক্র৷ সজলের পরিবার বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠিয়ে স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে বিজিবির সহায়তা চাইলে ৪২ বিজিবির অপারেশন অফিসার নাজমুস সাদাত সৌম্যর নেতৃত্বে বিজিবি সদস্যরা টেকনাফ বাস স্টেশনের হোটেল সুন্দরবন থেকে তাদেরকে আটক করে৷ এঘটনায় বিজিবি বাদী হয়ে ধৃত মুজিব উল্লাহ টেকনাফ কচুবনিয়া গ্রামের মোঃ কালা মিয়ার ছেলে মোঃ তজিল আহম্মেদ (২০) কে পলাতক আসামী করে থানায় মামলা দায়ের করেছে৷

Post a Comment

0 Comments