উখিয়া প্রতিনিধি\
গত দু’দিন ধরে কক্সবাজারের উখিয়া
উপজেলা হাসপাতালে
কোন ডাক্তার
না থাকায়
প্রত্যন্ত এলাকা
থেকে আসা
অসংখ্য রোগী
চিকিত্সা না
পেয়ে হতাশ
হয়ে ফেরত
গেছে৷ গতকাল
রোববার দুপুর
১২ টা
থেকে প্রায়
আধ ঘণ্টা
উখিয়া হাসপাতালে
অবস্থান করে
কোন ডাক্তারের
দেখা মিলেনি৷
৩১ শয্যা
বিশিষ্ট উখিয়া
হাসপাতালে ১১
জন ডাক্তার
কর্মরত থাকার
কথা থাকলেও
১ জন
ডাক্তার ছাড়া
আর কাউকে
পাওয়া যায়নি৷
আর্ন্তজাতিক অভিবাসন
সংস্থা আইওএম
এর নিয়োজিত
ডাক্তার শামীম
আহমেদ জানালেন, সকাল
থেকে দম
ফেলানোর সময়ই
পাচ্ছি না৷
এ সময়ের
মধ্যে প্রায়
দুইশ এর
মতো আউটডোরে
রোগী দেখেছি৷
জরুরী বিভাগে
বাংলাদেশ রেড
ক্রিসেন্ট সোসাইটি
নিয়োজিত ডাক্তার
এনাম সার্বক্ষনিক
দায়িত্ব পালন
করার কথা
থাকলেও এ
সময়ে ইমারজেন্সিতে
হাসপাতালের ডেন্টাল
সহকারী রাজীব
নাথকে ছাড়া
কাউকে পাওয়া
যায়নি৷ উপজেলা
স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ
কর্মকর্তা ডাঃ
এসএম আবু
সাঈদের জানতে
চাইলে তিনি
চট্টগ্রামে বিভাগীয়
পরিচালকের অফিসে
রয়েছেন বলে
জানান৷ হাসপাতালের
প্রধান সহকারী
ফরিদুল আলম
বলেন, আমরা
সামান্য কর্মচারী
ডাক্তারদের ব্যাপারে
কোন কিছু
বলা ঠিক
হবে না৷
তবে তিনি
জানান, আবাসিক
মেডিকেল অফিসার
ডাক্তার আবদুস
সালাম তার
মায়ের অসুস্থ্যতা
জনিত কারণে
আসেননি, ডাক্তার
কমলিকা বিভাগীয়
পরীক্ষায় অংশ
নিচ্ছেন৷ অন্য
ডাক্তারের পদ
শূন্য রয়েছে৷
উখিয়ার সিকদার
বিল গ্রামের
বাসিন্দা চিকিত্সা
নিতে আসা
বাদশা মিয়া
সহ অনেকে
অভিযোগ করে
বলেন, শনিবারও
হাসপাতালে ডাক্তার
না পেয়ে
ফিরে যেতে
হয়েছে৷ আজ
রবিবারও একই
অবস্থা৷ এ
হাসপাতালের আদৌ
কোন অভিভাবক
বা জবাবদিহীতা
আছে কিনা
সাধারণ মানুষের
প্রশ্ন৷ কক্সবাজার
সিভিল সার্জন
ডাঃ মোখলেছুর
রহমান খানের
মোবাইল ফোনে
এ ব্যাপারে
যোগাযোগ করেও
ফোন রিসিভ
না করায়
তার কোন
বক্তব্য পাওয়া
যায়নি৷

0 Comments