প্রেস বিজ্ঞপ্তি ॥
উখিয়া উপজেলার ইনানী রেজু এলাকার মানবপাচারকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনের শত চেষ্টার চোখে ধুলো দিয়ে বিভিন্ন ঘাট দিয়ে কৌশলে মানবপাচার চালিয়ে যাচ্ছে তারা। এতে রয়েছে শক্ত পাচারকারী সিন্ডিকেট। সিন্ডিকেট মূল হোতা নুরুল কবির, রেজিয়া আক্তার রেবি প্রকাশ ম্যাডাম ও রুস্তম আলী। তাদের সাথে রয়েছে নুরুল কবিরের ছেলে জুয়েলসহ বিভিন্ন এলাকার লোকদের নিয়ে গঠিত একটি গ্রুফ।এ দিকে সোনাইছড়ি এলাকার একটি আস্তানায় মালয়েশিয়াগামীদের ধাওয়া করে ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত দশটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে মতিন (২৬) নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে মাদারীপুর জেলার কালখিনি বালিগ্রামের দুরুগ্রাম এলাকার ছালাম হাওলাদারের পুত্র। স্থানীয় একটি সুত্র জানিয়েছে, গতকাল বুধবার রাতেও আদম পাচারের গড়ফাদার রুস্তমের বাড়ীতে পাচারের জন্য অন্তত ৫০ জন মালয়েশিয়াগামী জড়ো করা হয়েছে। এ সংবাদে এলাকার মানবপাচার প্রতিরোধ কমিটির লোকজনসহ সাধারন মানুষ ওই বাড়ীটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়।
স্থানীয় আওয়ামীলীগ নেতা খাইরুল আমিন ও আবুল কালাম জানান, মালয়েশিয়াগামী লোক জড়ো হওয়ার সংবাদে সাধারণ লোকজন অভিযানে নামে। মালয়েশিয়াগামীরা দুই জায়গায় ৮ জন অবস্থান করছিল। সেখানে ধাওয়া করে তারা ২ ব্যক্তিকে আটক করে। তারা জানান, মালয়েশিয়াগামী আটকের বিষয়ে তারা অতিরিক্ত পুলিশ সুপারকে জানিয়েছেন। পরে উখিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক নজরুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটক দু’ব্যক্তিকে তাদের হাতে সোপার্দ করে।

0 Comments