Advertisement

চকরিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চকরিয়া ॥
চকরিয়ায় পুলিশের অভিযানে ২৭৭ পিস্ ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে থানার এসআই শাহাদাত হোসেন পৌরশহরের পুরাতন এস আলম কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, গতকাল সকালে ইয়াবা ট্যাবলেট নিয়ে পাচারের জন্য এক ব্যক্তি পৌরশহরের পুরাতন এসআলম কাউন্টার এলাকায় অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর থানার এসআই শাহাদাত হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি বলেন, ওইসময় ২৭৭ পিস্ ইয়াবাসহ সাইফুল ইসলাম নামের ওইব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এব্যাপারে গতকাল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

0 Comments