Advertisement

ঈদগাঁও-ঈদগড় সড়কে পৃথক ডাকাতি ॥ গুলিবিদ্ধসহ আহত ৮

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও ॥
ঈদগাঁও-ঈদগড় সড়কে পৃথক ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ সহ ৮ জন আহত হয়েছে। লুটপাট হয়েছে লক্ষাধিক টাকার জিনিসপত্র। ৬ আগষ্ট সকাল ও দুপুরে সড়কের পৃথক দু’টি পয়েন্টে যানবাহনে দূর্ধর্ষ ডাকাতির এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, বুধবার সকাল সাড়ে ৯ টায় ঈদগড় বাজার থেকে যাত্রী নিয়ে ঈদগাঁও বাসষ্টেশনে আসার পথে যাত্রীবাহী হিল লাইন সার্ভিস (কক্সবাজার-জ-১১-০০৫৫) মুখোশপরা ডাকাতের কবলে পড়ে। হিমছড়ি ঢালার উঠনি নামক স্থানে ৮/১০ জন দূর্বৃত্ত গাড়িটি থামিয়ে মহিলা সহ যাত্রীদের এলোপাতাড়ি মারধর করে। পরে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ঘটনায় গাড়ি ৬ যাত্রী আহত হয়েছে। আহতরা হচ্ছে ফরিদুল আলম, একরামুল হক, মোহাম্মদ হাসান প্রমুখ। এদেরকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়। ভূক্তভোগী যাত্রীরা জানান, ঘটনার সময় উক্ত সড়কে ঈদগাঁও পুলিশের উপস্থিতি ছিলনা। অথচ নিয়ম মাফিক প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্তসড়কে ঈদগাঁও পুলিশের টহল দেয়ার কথা। এদিকে একই সড়কের পানেরছড়া ঢালার বড় উঠনি নামক স্থানে দু’ হোন্ডারোহীকে লক্ষ্য করে ছড়া গুলি ছুঁড়ে অজ্ঞাতনামা দূস্কৃতিকারীরা। এতে হোন্ডারোহীদের শরীরের বিভিন্ন স্থানে ছড়া গুলি লাগে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। গাড়িটি ঈদগাঁও থেকে দুপুর ১ টায় বাইশারীর দিকে রওনা দিয়েছিল। সংশ্লিষ্টদের ধারণা যে, সড়ক ভিত্তিক ডাকাত দলের সদস্যরা ঘটনাটি ঘটাতে পারে।

Post a Comment

0 Comments