স্টাফ রিপোর্টার, টেকনাফ ॥
টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অপরদিকে ১১ মিয়ানমার নাগরিককে অবৈধ অনুপ্রবেশকালে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে লেদা চেকপোস্ট অতিক্রমকালে হ্নীলা নাটমুড়া এলাকার চিহ্নিত তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী আব্দুস সালামকে ৫ ক্যান বিয়ারসহ আটক করে বিজিবি। সে হ্নীলা নাটমুড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে। অপরদিকে ৬ আগস্ট মঙ্গলবার বিকালে হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত নায়েক হাবিব ও জওয়ানেরা চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস (চট্টমেট্টো-চ-৪৩৬৯) তল্লাশী চালিয়ে ১হাজার ৯শ ২২পিস পরিত্যক্ত এবং হাতে-নাতে ৪৮ পিস ইয়াবা বড়িসহ ঢাকা কেরানী গঞ্জের আব্দুল্লাহ পুরের মোহাম্মদ আক্কাস আলীর স্ত্রী সেলিনা বেগম (২৭) কে আটক করে। বিকালে ইয়াবাসহ আটক মহিলাকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। উক্ত আদালত ইয়াবাসহ ধৃত মহিলাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা প্রদানের পর এই মহিলাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। এছাড়া মঙ্গলবার বিকাল ৩টার দিকে হ্নীলা হোয়াব্রাং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে ১১ রোহিঙ্গাকে আটকের পর বিকাল ৪টায় একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠায়। বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

0 Comments