স্টাফ রিপোর্টার, চকরিয়া ॥
চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কে যাত্রীবাহি ম্যাজিক গাড়ির চাপায় মো.শাহাজাহান (৬০) নামে অপর গাড়ির এক যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সড়কের উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর শাহপুরা এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। নিহত শাহাজাহান উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজার পাড়ার মৃত রহমাত আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাংবাদিক আবুল হোছাইন জানান, ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ হয়ে ঘাতক গাড়ি চালককে গ্রেফতার পুর্বক তার শাস্তির দাবিতে প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে। এতে উভয় দিকের ছোট-বড় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। তিনি আরো জানান, পরে খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুদ্ধ লোকজনকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে যাত্রী নিয়ে বদরখালী থেকে একটি ম্যাজিক গাড়ি (ছোট মাইক্রোবাস) চকরিয়া সদরে ফিরছিলেন। গাড়িটি সড়কে রামপুর শাহপুরা এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে বদরখালী যাচ্ছিলেন যাত্রীবাহি অপর একটি ম্যাজিক গাড়ি। ওইসময় গাড়ি দুটি ওভারটেক করার সময় হঠাৎ চকরিয়ামুখী গাড়ি থেকে সড়কে সিটকে পড়ে যাত্রী শাহাজাহান ও অপর এক যাত্রী। এসময় বিপরীত দিকের ওই গাড়িটি চাপা দিলে ঘটনাস্থলেই মুত্যু ঘটে বৃদ্ধ শাহাজানের। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক যাত্রী। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়ি দুটি নিয়ে চালক-হেলফার পালিয়ে গেছে। তাই কাউকে গ্রেফতার করা যায়নি।

0 Comments