স্টাফ রিপোর্টার,
টেকনাফ
টেকনাফে
থানা পুলিশ ও
বিজিবির পৃথক অভিযানে অপহৃত যুবকসহ ৫
মালয়েশিয়াগামীকে আটক ও
মালয়েশিয়া মানব পাচারের সাথে জড়িত নারীসহ ৬জনকে আটক করেছে৷ জানা যায়, শুক্রবার
( ১৫
আগস্ট) রাতে থানা পুলিশ মালয়েশিয়া মানব পাচার জোন
খ্যাত উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত এক
যুবকসহ পাচারের
শিকার ২ জনকে উদ্ধার ও মানবপাচারে জড়িত ৪ দালালকে আটক করে আদালতে প্রেরন করেছে৷ এসময় সন্দেহজনক আটক অপর
১২ ব্যক্তিকে যাচাই বাছাইয়ের পর স্থানীয় ইউপি মেম্বার
কবির আহমদের জিম্মায় থানা থেকে ছেড়ে দেওয়া হয়৷ উদ্ধার করা অপহৃত যুবক হচ্ছে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ
উপজেলার বাজিতপুর
গ্রামের রাজিবুল
ইসলামের ছেলে মোস্তফা কামাল (২৪) ও
অপর মালয়েশিয়াগামী যুবক হচ্ছে বেলকুচি
উপজেলার চরকাটাই
গ্রামের জিলহজ্ব
মোল্লার ছেলে মোঃ
রানা (২৫)৷
এ ঘটনায় আটককৃতরা হচ্ছে সাবরাং কাটাবুনিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে জামাল উদ্দিন,
আব্দুল হকের ছেলে নুরুল আলম মাঝি, নজির আহমদের স্ত্রী জমিলা খাতুন ও মৃত
আজিজুর রহমানের
ছেলে আব্দুল মাজেদ৷ উদ্ধার হওয়া নির্মাণ শ্রমিক মোস্তফা
থানায় এ প্রতিবেদককে জানায়, টেকনাফে থাকা কুষ্ঠিয়ার
রাজমিস্ত্রি বাচ্চু মিয়ার সাথে মোবাইলে
যোগাযোগের মাধ্যমে
কাজের জন্য গত
১৩ আগস্ট সিরাজগঞ্জ থেকে টেকনাফে
আসার পথে দমদমিয়া বিজিবি চেকপোষ্টে
যানবাহনে তল্লাশী
চালিয়ে বিজিবি সদস্যরা তাকে গাড়ী থেকে নামিয়ে ফেলে৷ পরবর্তীতে চেকপোস্টে উত্পেতে
থাকা মানব পাচারকারী তাকে কাটাবুনিয়া
এলাকায় নিয়ে আটকে রাখে এবং মুক্তিপনের জন্য পরিবারের
সাথে যোগাযোগ করে৷ পরে মানব পাচারকারীদের কাছে বিকাশের মাধ্যমে (বিকাশ মোবাইল নং-০১৮৫২৫১৭৯৩৩) ১২
হাজার টাকা প্রদান করে বাচ্চু মিস্ত্রি এবং টেকনাফ থানায় ডাইরী (নং-৬৫০) লিপিবদ্ধ করেন৷ এ ঘটনায় থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে জামালের বাড়ি থেকে তাকে উদ্ধার করে৷ টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত)
কবির হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত
করে জানান, অপহরনের ঘটনায় এজাহার নামীয় ১০ জন ও
অজ্ঞাত ১৫/২০
জনকে আসামী করে
মানব পাচার আইনে মামলা(নং-৩০) দায়ের করা হয়েছে ৷
এদিকে ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় দমদমিয়া বিজিবি চেকপোষ্টে জওয়ানরা যাত্রীবাহী
বাসে (কক্সবাজার জ-১১-০১৭২) তল্লাশী চালিয়ে ২ দালালসহ ৫ মালয়েশিয়াগামীকে আটক করে৷ এরা
হচ্ছে (দুই দালাল)
উখিয়া বালুখালী এলাকার আব্দুল গফুরের ছেলে মোঃ নুরুল আবসার(২০), কুমিল্লা সুর্বণপুরের মৃত শফিকুর রহমানের ছেলে আবুল খায়ের(৩৪) ও
মালয়েশিয়াগামী ভোলা জেলার চরফ্যাশন পৌরসভার
মৃত নুরুল ইসলামের ছেলে সিরাজুল
ইসলাম(৩০), কুমিল্লার দড়িবটগ্রাম এর মোঃ
ফুল মিয়ার ছেলে সবুজ মিয়া(৩২), সিরাজগঞ্জ কামারখন্দের বাদুলী শেখের ছেলে আব্দুল মান্নান৷

0 Comments