ঈদগাঁও প্রতিনিধি\
ইসলামাবাদের মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সুবেদার আব্দুল হাকিম সন্ত্রাসী হামলার শিকার হয়েছে৷ ১৬ আগষ্ট দুপুর ১ টায় তিনি প্রতি পক্ষের হামলার
শিকার হন নিজ গ্রামে৷ জানা যায়, ইসলামাবাদ নিবাসী মুক্তিযোদ্ধা অব. সুবেদার আবদুল হাকিম শনিবার দুপুরে প্রতি পক্ষের অতর্কিত হামলার শিকার হন৷ পূর্ব শত্রুতাবসত প্রতি পক্ষের লোকজন ইউছুপেরখীল এলাকায় তার উপর হামলা চালায় বলে জানা গেছে৷ আহত এ মুক্তিযোদ্ধাকে ঈদগাঁওর একটি হাসপাতালে আনা হলে তাকে অন্যত্র রেফার করা হয়৷ কি কারণে কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি৷

0 Comments