Advertisement

চকরিয়ায় অবৈধ ৬ বসতি উচ্ছেদ

চকরিয়া প্রতিনিধি ॥
 চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়েরাখালী এলাকায় অভিযান চালিয়ে বনকর্মীরা সংরক্ষিত বনাঞ্চল থেকে ৬টি অবৈধ বসতি উচ্ছেদ করেছে।  গতকাল সোমবার সকালে ফাসিয়াখালী বনবিবটের কর্মকর্তা আবদুল মোতালেবের নেতৃত্বে বনকর্মীরা এ অভিযান পরিচালনা করেন।
        ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খাঁন হাফিজুর রহমান বলেন, ছায়েরাখালী এলাকায় বেশ কিছু নতুন অবৈধ বসতি স্থাপন করেন। গতকাল সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়। জবরদখলের এ ঘটনায় ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা বাদি হয়ে আদালতে ৬টি মামলা করেছেন।

Post a Comment

0 Comments