মোবারক উদ্দিন নয়ন:: কক্সবাজার কলাতলী তারকামানের হোটেল লংবীচে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১২ জন পর্যটক। ৯ জুন রাত ১১টার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১ টার দিকে হঠাৎ করে লংবীচ হোটেলের উপরের ফ্লোর থেকে আগুনের ধোঁয়া দেখতে পান তারা। পরে কক্সবাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া হোটেলটিতে অবস্থানরত ২৮ জন পর্যটককে উদ্ধার করতেও সক্ষম হয়। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, লংবীচ হোটেলের নিচ তলায় সুইমিং পুলের পাশের বিদ্যুৎ বোড থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। এদিকে ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শণ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন।

0 Comments