Advertisement

পেকুয়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মিভূত

পেকুয়া সংবাদদাতা ॥
পেকুয়ায় দুর্বৃত্তদের দেয়া অগ্নি সংযোগে এক চিংড়ি প্রজেক্ট মালিকের বসতবাড়ি পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের অন্তত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। গভীর রাতে পুর্ব শত্রুতার জের ধরে সংঘবদ্ধ দুর্বৃত্তরা বসতঘর পুড়িয়ে দেয়ায় ওই পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। এদিকে চিহ্নিত দুর্বৃত্তদের এ অমানবিক কান্ডে ফুঁসে উঠেছে গ্রামবাসীরা। তারা ওই চক্রকে বিতাড়িত করতে গতকাল সকালে বিক্ষুদ্ধ এলাকাবাসীরা এক উঠান বৈঠাকে মিলিত হয়েছে। গতকাল ৮জুন রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া গ্রামে মোঃ আলমের বসতবাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটেছে। বাড়ির মালিক মোঃ আলম তার স্ত্রী ফরিজা বেগম জানিয়েছেন ঘটনার দিন রাতে তাদের বসতবাড়িতে স্থানীয় চিহ্নিত দুষ্কৃতকারীরা ঘরের চালে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনের লেলিহান শিখা দেখতে পেলে তারা চিৎকার করলে গ্রামবাসীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ওই বসতবাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অন্তত দু’তৃতীয়াংশ পুঁড়ে ছাই হয়ে যায়। তারা আরো জানান ইতিপুর্বে প্রতিবেশি হাচু ফকির,মাসুদ রানা,জহির উদ্দিন,নাজেম উদ্দিন,ওমর আলী,বেলাল উদ্দিন,নুর হোসেনদের সাথে চিংড়ি প্রজেক্টের জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে। তারাই মুলত সেদিন আমাদের বসত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

Post a Comment

0 Comments