Advertisement

মহেশখালীতে দিন ব্যাপী ডিজিটাল মেলায় বক্তারা- ডিজিটালের ব্যাপক প্রসার তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে

এস.এম রহমত উল্লাহ: মহেশখালী ॥
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  প্রথম বারের মত দ্বীপ উপজেলা মহেশখালীতে দিন ব্যাপী ডিজিটাল মেলা সম্পন্ন  হয়েছে। গত ৯জুন সকাল ১১টায়  উপজেলার বিভিন্ন স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের অংশগ্রহনে এক বনাঢ্য র‌্যালী উপজেলা চত্তর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন
শেষে মেলা প্রাঙ্গঁনে এসে শেষ হয়। মেলা  উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ  থেকে ব্যাপক কর্মসুচি গ্রহন করেছিল।
দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত শিক্ষা অফিসার  আবু ফয়েজ মোহাম্মদ আলা উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ নুরুল আমিন পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী থানার অফিসার ইনর্চাজ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীহের সাধারন সম্পাদক এম আজিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শহিদুল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাজের হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, মুক্তিযুদ্ধা কমান্ডার আমজাদ হোসেন,মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী, মহেশখালী ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল সোহাগ প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, নব প্রজন্মকে আধুনিক ভাবে গড়ে তুলতে ডিজিটালের ব্যাপক প্রসার তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে এবং বর্তমান সরকার গ্রামীন জনগোষ্টির উন্নয়ন, হত দরিদ্র মানুষের সকল সেবা নিশ্চিত করতে ব্যাপক কর্মসুচি গ্রহন করেছে। এছাড়াও  ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারন মানুষকে ডিজিটালের আওতায়  আনতে ব্যাপক হারে কাজ করে যাচ্ছে। মহেশখালীতে ইতোমধ্যে গভীর সমুদ্র বন্দর, কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
উক্ত প্রকল্প গুলিতে স্থানীয়দের বিভিন্ন ধরনের কর্মস্থনের সুযোগ সৃষ্ট হবে। সভা শেষে মেলা প্রাঙ্গন পরির্দশন করে দেখেন অতিথিরা। ডিজিটাল মেলায়  মহেশখালী সরকারী বালিকা বিদ্যালয়, বড় মহেশখালী বালিকা বিদ্যালয়, মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়, গ্রামীন ফোন, সোনালী ব্যাংক, ইসলামী ব্য্ংাক, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, আলমগীর ফরিদ টেকনিকাল কলেজ, একটি বাড়ি একটি খামার, আইল্যান্ড হাই স্কুল সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টান মেলায় অংশগ্রহন করেন। এতে মেলা প্রাঙ্গন বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পথবারে মুখরিত হয়ে উঠে।

Post a Comment

0 Comments