নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেছেন, ‘রমজানে কক্সবাজার শহরের সব মার্কেটে কঠোর পুলিশী পাহারা থাকবে’। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। এজন্য সংশি¬ষ্ট ব্যবসায়ীদের তিনি
সহযোগিতা কামনা করেন।
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নেতাদের সাথে মতবিনিময়কালে গতকাল দুপুরে তিনি এসব কথা বলেন।
কক্সবাজারের বড় বাজারস্থ ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওসি মাহফুজ আরো বলেন, আগামী রমজান ও ঈদে সব মার্কেটের ব্যবসায়ীদের নিরাপত্ত্বার সার্থে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এ কারণে কোন ধরণের ছিনতাইসহ কোন অপরাধ কর্মকান্ড ঘটানো সম্ভব হবে না। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে বলে তিনি মনে করেন।
ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফেডারেশনের উপদেষ্টা আলহাজ্ব জেবর মুলক, সাধারণ স¤পাদক মো. মুফিজুর রহমান, সাবেক পৌর কমিশনার মাওলানা আব্দুল হাই, আবু জাফর ছিদ্দিকী, উদয় শংকর পাল মিঠু, ফেডারেশনের সহ-সাধারণ স¤পাদক মোজাম্মেল হক মুজিব, সাংগঠনিক স¤পাদক মাওলানা আব্দুল গফুর, অফিস স¤পাদক হামিদ হোসাইন লিটন, আইন বিষয়ক স¤পাদক জসিম উদ্দিন, বৃহত্তর পানবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ আবেদীন সবুজ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হাসান ও কক্সবাজার শহর কমিউনিটি পুলিশ’র সভাপতি মিজানুর রহমান।
সংগঠনের সহ-সেক্রেটারী নুরুল কবিরের পরিচালনায় সভায় ব্যবসায়ীরা থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশের সহযোগি হিসাবে ২০০৬ সালে কক্সবাজারে কমিউনিটি পুলিশ গঠন করা হয়েছিল। কিন্তু পরে এটিকে রাজনীতিকরণ করা হয়। এতে সর্বস্থরে সংগঠনটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
ব্যবসায়ীরা বলেন, কমিউনিটি পুলিশকে রাজনৈতিক দৃষ্টিকোনে না নিয়ে জনগণ ও ব্যবসায়ীধের স্বার্থে ব্যবহার করতে হবে। প্রতিটি জনপদে অতীতের মতো শক্ত কমিটি গঠনের মাধ্যমে পুলিশই জনতা জনতাই পুলিশ তা প্রমাণ করতে হবে। এতে সকল পর্যায়ের ব্যবসায়ীরা পুলিশকে সহযোগিতা করবে।
মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা আগামী রমজানে তাদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা কামনা করেন। এ জন্য প্রয়োজনে অস্থায়ী ক্যা¤প স্থাপনেরও দাবি করেন।
নয়ন কক্স নিউজ ডট কম কক্সবাজার। ফোন: +৮৮ ০১৮১২০২৪০৮০

0 Comments