নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজার জেলার সর্ববৃহৎ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজে গত বছর পর্যন্ত একাদশ বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা ছিল ২৭০ টি। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের একান্ত ইচ্ছা ও বিজ্ঞান শিক্ষা প্রসারের জন্য কলেজ কর্তৃপক্ষ বিগত ১৮/০৫/২০১৪ইং তারিখ ৩০ টি আসন বৃদ্ধির জন্য চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেন। অদ্য ০৯/০৬/২০১৪ তারিখ কলেজ অধ্যক্ষ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের সাথে টেলিফোনে আলাপ করে আসন বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে তিনি আসন বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। আশা করা যাচ্ছে চলতি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে বর্ধিত ৩০ টি আসনসহ বিজ্ঞান বিভাগে ৩০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। আসন বৃদ্ধির ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখার জন্য কলেজ কর্তৃপক্ষ চট্টগ্রাম শিক্ষা বোর্ড-কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নয়ন কক্স নিউজ ডট কম কক্সবাজার। ফোন: +৮৮ ০১৮১২০২৪০৮০

0 Comments