Advertisement

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখা কমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ॥
গত বুধবার বাদ আছর বদর মোকামস্থ জেলা কার্যালয়ে শাখা সভাপতি এইচ.এম রেজাউল করিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. মুহিব্বুল্লাহর সঞ্চালনায় পূণাঙ্গ কমিটি গঠন কল্পে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ শোয়াইব ও অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রাসেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ইশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুকরণীয় এক আদর্শ বিপ্লবকামী ছাত্র কাফেলা। তাই ইশা ছাত্র আন্দোলনের সকল কর্মী বাহীনিকে দ্বীনের পথে সর্বোচ্চ ত্যাগ দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পরে প্রধান অতিথির পরামর্শে ২০১৪-২০১৫ শেসনের জন্য মোহাম্মদ তাওহীদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মোঃ আরিফ মিয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ কাউছারকে অর্থ সম্পাদক, মোঃ আবু বকরকে মাদরাসা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আলমকে স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক, মোঃ রিয়াদুল ইসলামকে সদস্য পদে দায়িত্ব প্রদান করা হয়। সভা শেষে মোনাজাতের মাধ্যমে ইতি টানা হয়।

Post a Comment

0 Comments