Advertisement

সালাউদ্দিন সেতুর পিতার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ॥
পৌর আওয়ামী লীগের অন্যতম সংগঠক ও সাবেক ছাত্র নেতা সালাউদ্দিন সেতুর পিতা বিশিষ্ট সমাজ সেবক নুরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে কক্সবাজার গণ সাংস্কৃতিক কেন্দ্র।  একই সাথে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন সংগঠনের আহবায়ক করিম উল্লাহ কলিম ও সদস্য সচিব সাংবাদিক কল্লোল দে চৌধুরী।
১০নং ওয়ার্ড আওয়ামীলীগ :
আওয়ামীলীগ কক্সবাজার পৌর শাখার প্রভাবশালী সদস্য ও ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্যতম সদস্য সালাউদ্দীন সেতু’র পিতা, শহরের ঐতিহ্যবাহী পরিবারের মরহুম কবির আহমদ সওদাগরের ২য় পুত্র, বিশিষ্ট সমাজ সেবক, মোহাজের পাড়ার সমাজ কমিটির সভাপতি মরহুম নুরুল হুদা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁহার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীদের পক্ষে-
পৌর আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য জাবেদ মোঃ কাইছার নোবেল, ১০নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক দীপক দাশ।
সদর পূজা উদ্যাপন পরিষদ :
কমিউনিটি পুলিশ কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন সেতু’র পিতা, শহরের ঐতিহ্যবাহী পরিবারের মরহুম কবির আহমদ সওদাগরের ২য় পুত্র, বিশিষ্ট সমাজ সেবক, মোহাজের পাড়ার সমাজ কমিটির সভাপতি মরহুম নুরুল হুদা মৃত্যুতে গভীর শোক ও তাঁহার আত্মার সদ্গতি কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান.....
সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক দীপক দাশ, যুগ্ম আহবায়ক বলরাম দাশ অনুপম, সদস্য সচিব সনজিত দাশ, শহর পূজা কমিটির সভাপতি মিটন পাল, সিনিয়র সহ সভাপতি জনি ধর ও সাধারণ সম্পাদক শাওন চক্রবর্তী জনি।

Post a Comment

0 Comments