Advertisement

চকরিয়ায় চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়া হয় বৃদ্ধের লাশ

পরিচয় উদ্ধারে বিপাকে থানা পুলিশচকরিয়া প্রতিনিধি ॥
চকরিয়া উপজেলার ফাঁিসয়াখালী ইউনিয়নের রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক থেকে মঙ্গলবার  রাতে পুলিশ উদ্ধার করেছে অজ্ঞাতনামা আনুমানিক ৬০বছর বয়সের এক ব্যক্তির লাশ। ধারনা করা হচ্ছে, ওই ব্যক্তিকে মাথায় আঘাত করে হত্যার পর খুনীরা চলন্ত গাড়িতে করে এনে সড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করলেও পরিচয় নিয়ে পড়েছে বিপাকে।চকরিয়া থানার এসআই নজরুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে সড়কে টহল দেয়ার সময় স্থানীয় লোকজন পুলিশকে জানায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কের পাশে একটি লাশ চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে যায়। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল তৈরী শেষে গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে খুনীরা ওই ব্যক্তিকে মাথায় আঘাত করে হত্যার পর গাড়িতে করে চকরিয়ায় এনে লাশটি রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরিচয় সনাক্ত করতে না পারায় ময়নাত দন্ত শেষে লাশটি দাফনের জন্য কক্সবাজার আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তানান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

0 Comments