সংবাদদাতা্।
কক্সবাজারের চকরিয়ায় একদিনের ব্যবধানে পুলিশ আনুমানিক ৫০বছর বয়সের এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছে। বুধবার বিকেলে থানার এসআই আশরাফ উদ্দিন লাশটি উদ্ধার করে সুরতহাল রির্পোট তেরী করেছেন। আগেরদিন শহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির
লাশ উদ্ধার করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, পৌরশহরের চিরিঙ্গা বাস স্টেশন এলাকায় অজ্ঞাতনামা ওই মহিলা দীর্ঘদিন ধরে ভবঘুরে অবস্থায় চলাফেরা করতো বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। গতকাল দুপুরে স্থানীয় লোকজন ওই মহিলাটি মারা গেছে এমন সংবাদ দেয়ার পর পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি বলেন, পরিচয় সনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে লাশটি পৌরসভার মাধ্যমে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

0 Comments