Advertisement

মহেশখালীতে পলাতক আসামীকে পুলিশে সোপর্দ

আবদুর রাজ্জাক,মহেশখালী :
মহেশখালীতে জনতা কর্তৃক তিন মামলার পলাতক এক আসামিকে এক মহিলার সাথে অনৈতিক র্কাযকলাপের সময় হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ক্রাইমজোন হিসেবে খ্যাত কালারমারছড়া ইউনিয়নের সোনার পাড়া গ্রামের পুতুইন্যার ছেলে বহু অপর্কমের হোতা ৩ মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন (২৫) র্দীঘদিন ধরে কালারমারছড়া বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত থেকে বেশ কিছু দিন ধরে পাহাড়ি এলাকায় অবস্থান করে সড়ক ডাকাতি ও জলদস্যুতা করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২৭ মে সকালে স্থানীয় জনতা চিকনী পাড়ার পাহাড়ি এলাকা থেকে জনৈক এক নারীর বাড়িতে অবৈধ কার্যকলাপের সময় সন্ত্রাসী আনোয়ারকে আটক করে কালারমারছড়া পুলিশ ফাড়িতে সোপদ করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। ধৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে মহেশখালী থানায় ২০১২ সালের ৩টি মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments