Advertisement

এখন হাজতের ফ্লোরে ঘুমান সেই নীলা

ডেস্ক : এসি গাড়ি ও এসি রুমে থাকা ঢাকার হাই সোসাইটি দাবড়িয়ে বেড়ানো নূর হোসেনের সেই ঘনিষ্ঠজন নীলা এখন ঘুমান থানার মহিলা হাজতের ফ্লোরে।
অল্প দিনে অগাধ টাকার মালিক বনে যাওয়া নীলা নূর হোসেনের কথিত স্ত্রী হয়ে জড়িয়ে পড়েছিলেন মাদক ব্যবসায়। নূরের মাদক রাজত্বে ছোবলে নীলা যে কখন মাদক ব্যবসায়ী বনে যান তা ফাঁস হয় সিদ্ধিরগঞ্জ জুয়েল হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর।

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে দেখা যায়, মহিলা হাজতের ফ্লোরে শুয়ে আছেন নীলা।

সোমবার সকালে তাকে সিদ্ধিরগঞ্জের মাদক ব্যবসায়ী জুয়েল হত্যায় গ্রেফতার করা হয় ওই হত্যা মামলায় গ্রেফতার হওয়া এক আসামির ১৬৪ ধারায় দেওয়ায় স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে। গ্রেফতারের পর আদালতে হাজির করলে আদালত নীলার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে থানায় হাজতে পাঠান।

Post a Comment

0 Comments