Advertisement

পাগলী শফিকা পুত্র সন্তানের মা…….

এম.জুবাইদ,পেকুয়া :
পেকুয়ায় মানসিক ভারসাম্যহীন শফিকা নামের এক পাগলী পুত্র সন্তানের মা হয়ে কৌতুহল সৃষ্টি করেছে। জানাযায়, শফিকা নামক পাগল মহিলাটি দীর্ঘ ৮ মাস ধরে পেকুয়া চৌমুহনী ও বাজার এলাকায় ঘুরাফেরা করে আসছে লোকজনের দেয়া খাবার খেয়ে দোকানের বারান্দায় বা ফুটপাতে রাত্রিযাপন করত। ২৭ মে সকাল ৯ টার দিকে চৌমুহনীর এয়ার মোহাম্মদ মার্কেটের ফুটপাতে গভীর রাত থেকে প্রসব যন্ত্রণায় কাতরিয়ে একটি পুত্র সন্তান প্রসব করলে পুরো পেকুয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে পাগল মহিলাটি সন্তান সহ স্থানীয় কাইছার নামক এক ব্যক্তির তত্বাবধানে রয়েছে। পেকুয়া চৌমুহনীর অনেক ব্যবসায়ী বলেন, মানসিক ভারসাম্যহীন মহিলাটি চৌমুহনীতে অবস্থান কালে কয়েকজন মটর গাড়ী স্টাফ ও মাতাল তাকে ধর্ষনের অভিযোগ শোনা গিয়েছিল। হয়ত তখন থেকে সবার অজান্তে অন্ত:সত্বা হয়ে এখন সন্তান প্রসব করেছে।

Post a Comment

0 Comments