Advertisement

হোয়ানকে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৪

মহেশখালী প্রতিনিধি ॥
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পুইছড়া গ্রামে সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছে। এঘটনায় মহেশখালী থানায় মামলা রুজু করা হয়েছে। গত বুধবার ঘটনাটি ঘটেছে।  এজাহার সুত্রে জানা যায়, হোয়ানক পশ্চিম পুইছড়ার মৃত আমির সোলতানের পুত্র ছৈয়দুর রহমান গং এর সাথে একই এলাকার আবুল কাসেম সহিত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছৈয়দুর রহমানের নেতৃত্বে  বশির রহমান, অছিউর রহমান, বদিউর রহমান, সাইফুল ইসলাম,  ছগির রহমানসহ ১০ জনের একদল সন্ত্রাসী দেশীয় তৈরী অস্ত্রের মুখে আবুল কাসেমের বসত বাড়িতে হামলা চালায়। এতে আবুল কাসেম ও তার স্ত্রী হাজেরা বেগম কে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার মহেশখালী প্রথমে মহেশখালী পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের কতব্যরত চিকিৎসক বলেন, আহতের উভয়ে হাত ও শরিরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। এঘটনায় তাদের একমাত্র মাদ্রাসা পড়–য়া মেয়ে আহত হয়েছে বলে জানা গেছে।
এঘটনায় হাজেরা বেগম বাদী হয়ে মহেশখালী থানায় ছৈয়দুর রহমানকে প্রধান করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মহেশখালী থানার মামলা নং ৩৫।
মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, মারামারি বিষয়ে মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে থানায় মামলা করার পর বিবাদীরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে সুত্রে প্রকাশ।

Post a Comment

0 Comments