নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজার বাসটার্মিনাল এলাকার পশ্চিম লার পাড়ায় সরওয়ার প্রকাশ সোনা মিয়ার কলোনীতে অবাধে পতিতাসহ মাদক ব্যবসা চলছে। গতকাল স্থানীয়রা এতে বাধাঁ দিলে পুলিশি ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে হয়রানীর হুমকি দিয়েছে সোনা মিয়া। স্থানীয়রা জানিয়েছেন, শহরতলীর পশ্চিম লারপাড়ার জনৈক সরওয়ার প্রকাশ সোনা মিয়া দীর্ঘদিন যাবৎ তার কলোনীতে অসৎ কিছু পুলিশকে মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে নিয়মিত ৮/১০ জন পতিতা নিয়ে পতিতাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছে। জানা গেছে, সরওয়ার প্রকাশ সোনা মিয়াসহ স্থানীয় হালিমা আকতার ও ইসমাঈল মিলে অসৎ কিছু পুলিশের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ এ অপকর্ম চালিয়ে আসছে। পাশে অবস্থিত নুর হোটেলেও এ অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ঐ চক্রটি। স্থানীয়রা এ বিষয়ে বাধা দিলে ঐ চক্রটি পুলিশি ভয়ভীতিসহ নানা হয়রানী করবে বলে হুশিয়ারী দেন। অন্যদিকে ওই গ্রামের শত শত স্কুল কলেজ ও মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সুষ্ট পরিবেশ ফিরে দেওয়াসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের প্রতি আহবান জানান সচেতন গ্রামবাসী। স্থানীয় গ্রামবাসীর দাবী লার পাড়ার জনৈক সরওয়ারের কলোনীতে জরুরী ভিত্তিতে পুলিশি অভিযান চালিয়ে দোষীদের আইনের আওতায় এনে এলাকার শান্তি ও সুন্দর পরিবেশ ফিরে দেওয়ার জন্য অনুরোধ জানান।

0 Comments