নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের লালদীঘির পুর্ব পাড়স্থ এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী মনিউল হক(৩২) কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এসআই ফজলুল কাদেরের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশ গতকাল ২৮মে সকাল ১০টায় শহরের লালদীঘির পুর্ব পাড়স্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মনিউল হক খুরুস্কুল কাউয়ার পাড়ার মৃত মোঃ রুকুর ছেলে। সে সদর উপজেলার খুরুস্কুলের শিক্ষক মোস্তাক আহমদ হত্যা মামলার প্রধান আসামী।
প্রাপ্ত তথ্যমতে, খুরুস্কুল রাস্তার পাড়া এলাকার মৃত গোলাম কবিরের ছেলে শিক্ষক মোস্তাক আহমদ কাউয়ার পাড়ায় সালিশ পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৩ সালের ২৩মে মৃত্যু হয়। ওই ঘটনার প্রধান হোতা মনিউল হককে এক বছর পর গতকাল সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। এসআই ফজলুল কাদের পলাতক আসামী মনিউল হককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

0 Comments