বার্তা রিপোর্ট॥
টেকনাফে বিপুল পরিমান মিয়ানমারের মদ-বিয়ারসহ একজনকে আটক করেছে পুলিশ। ২৮ মে বুধবার রাতে পৌরসভার নাইটং পাড়া এলাকায় অবিযান চালিয়ে এসব আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমার তৈরী আন্দামান বিয়ার ৩২০ ক্যান, ড্রাইজিন মদ ৯৮ বোতল, খোলামদ ৫ বোতলসহ মোট ৪৭২ টি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত নাইটং পাড়া এলাকার মোঃ ইউনুছের ছেলে কেফায়েত উল্লাহ (২২)কে আটক করা হয়। এ ব্যাপারে ধৃতসহ রহমত উল্লাহ নামক অপর একজন পলাতক আসামী করে মামলা রুজু করেছে পুলিশ

0 Comments